Ortho Songbad আর্কাইভ

ডিএসইর পরিচালক পদে নির্বাচন ২৬ ডিসেম্বর

ডিএসইর পরিচালক পদে নির্বাচন ২৬ ডিসেম্বর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন শেয়ারহোল্ডার পরিচালক বাছাইয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, পরিচালক পদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীদের আগামী ৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবে। মনোনয়ন ফরম ৯ ডিসেম্বর জমা দেয়া যাবে। আর মনোনয়ন ফরম ১৫ ডিসেম্বর প্রত্যাহার করা যাবে।

রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনের অডিটরিয়ামে ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার