সূচকের ব্যাপক পতনের দিনেও আগ্রহ সেনা কল্যাণ ইন্স্যুরেন্সে

সূচকের ব্যাপক পতনের দিনেও আগ্রহ সেনা কল্যাণ ইন্স্যুরেন্সে
ধারাবাহিক পতনের মধ্য দিয়েই সপ্তাহ শেষ করছে শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ১৩৭ কর্মদিবসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। সূচকের ব্যাপক পতনের মধ্যেও এদিন দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা। এদিন শেয়ারটি সর্বশেষ ৪০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ২৩২ বারে ২০ হাজার ৮৯টি শেয়ার লেনদেন করে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৩০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯.৬৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৭ টাকা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, নিউ লাইন ক্লোথিংস, দেশ গার্মেন্টস, আমান ফিড, জেমিনি সী, সমতা লেদার কমপ্লেক্স ও স্ট্যাইল ক্রাফট লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন