ইউনিয়ন ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

ইউনিয়ন ব্যাংকের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ
আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে আসার অপেক্ষায় থাকা ইউনিয়ন ব্যাংক লিমিটেডের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ( বিএসইসি) ৭৯০তম কমিশন সভায় ইউনিয়ন ব্যাংকের আইপিও অনুমোদন দেয়া হয়।

ইউনিয়ন ব্যাংক ১০ টাকা অভিহিত মূল্যে পুঁজিবাজার থেকে ৪২ কোটি ৮০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৪২৮ কোটি টাকা উত্তোলন করবে।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে এসএমই ও প্রজেক্ট অর্থায়ন, সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৬.৩৮ টাকা এবং শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৭ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে যথাক্রমে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেড ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন