জার্মানি ও ইতালিতে ওমিক্রন শনাক্ত

জার্মানি ও ইতালিতে ওমিক্রন শনাক্ত
এবার জার্মানি ও ইতালিতে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শনিবার (২৭ নভেম্বর) যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্ত দুই ব্যক্তি পাওয়া যায়। এরই মধ্যে বেলজিয়াম, হংকং, ইসরায়েলে করোনার এ আগ্রাসী ধরন শনাক্ত হয়েছে।

জার্মানির আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বাভারিয়া রাজ্যে ওমিক্রনে আক্রান্ত দুই রোগী পাওয়া গেছে। ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে এখানে এসেছেন তারা।

ইতালির স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, দেশটির মিলানে ওমিক্রনে আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হয়েছেন। তিনি মোজাম্বিক থেকে এখানে এসেছেন।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় প্রথম ওমিক্রন শনাক্ত হয়েছে। করোনার এ ধরনটি আগের প্রজাতির চেয়ে বেশি সংক্রামক। ইতোমধ্যে ভাইরাস বৈচিত্র্যের এলাকা হিসেবে দেশটিকে চিহ্নিত করেছে জার্মানি। ফলশ্রুতিতে আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করেছে তারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না