Ortho Songbad আর্কাইভ

আগ্রহের শীর্ষে একমি পেস্টিসাইডস

আগ্রহের শীর্ষে একমি পেস্টিসাইডস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩৮টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস একমি পেস্টিসাইডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮.১০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২.৮০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে একমি পেস্টিসাইডস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৭৯ শতাংশ, একটিভ ফাইনের ৯.৬৭ শতাংশ, এএফসি এগ্রোর ৮.৭৫ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৮.৭১ শতাংশ, সালভো কেমিক্যালের ৭.৭৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৭.১৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৫.০৫ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৪.৭২ শতাংশ এবং ফার কেমিক্যালের শেয়ার দর ৪.৩৪ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার