ভারতের পরাগ আগরওয়াল টুইটারের নতুন সিইও

ভারতের পরাগ আগরওয়াল টুইটারের নতুন সিইও
টুইটারের শীর্ষ পদ চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)-এর দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। জ্যাক ডরসি ইস্তফা দেয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন পরাগ।

সোমবার ইস্তফার কথা ঘোষণা করে টুইটারের কর্মীদের উদ্দেশে ডরসি লিখেছেন, ‘জানি না, কেউ জানেন কি না, তবে আমি টুইটার থেকে ইস্তফা দিয়েছি। প্রায় ১৬ বছর ধরে আমাদের সংস্থার সহ-প্রতিষ্ঠাতা থেকে সিইও, কখনও চেয়ারম্যান থেকে এক্সিকিউটিভ চেয়ারম্যান, কখনও আবার ইন্টেরিম সিইও। অবশেষে সিদ্ধান্ত নিলাম যে আমার সরে যাওয়ার সময় এসেছে।’

৪৫ বছরের ডরসির ইস্তফা নিয়ে বেশ কিছু দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে সেই জল্পনা কল্পনাই সত্যি বলে জানালেন ডরসি। তার জায়গায় টুইটারের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পরাগকে বেছে নেওয়া হয়েছে। নতুন পদের দায়িত্ব পেয়ে ডরসিকে কৃতজ্ঞতা জানিয়েছেন পরাগ আগরওয়াল।

টুইটারের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় বংশোদ্ভূত পরাগকে অনেকেই গুগল কর্তা সুন্দর পিচাই বা মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লার মতো মানুষের কাতারে রাখছেন। ২০১১ সালে টুইটারে কাজ শুরু করেছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি ডিগ্রিধারী। তার পর থেকে পরাগের উত্থান চোখে পড়ার মতো। ২০১৭-তে সিটিও হওয়ার কয়েক বছরের মধ্যেই সংস্থার শীর্ষে উঠে এলেন পরাগ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা