বিমা পেশায় যুক্ত হতে এসএসসি পাস বাধ্যতামূলক

বিমা পেশায় যুক্ত হতে এসএসসি পাস বাধ্যতামূলক
শুধু অক্ষরজ্ঞান (কোনো রকমে লিখতে পড়তে জানা) আছে, এমন ব্যক্তিদের বিমা পেশায় ঢোকার পথ বন্ধ হচ্ছে। এখন থেকে বিমা কোম্পানির এজেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করেছে সরকার। তবে বর্তমানে যারা বিমার এজেন্ট আছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার নতুন শর্ত কার্যকর হবে না।

সম্প্রতি ‘বিমা এজেন্ট (নিয়োগ, নিবন্ধন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২১’ নামে গেজেট প্রকাশ করা হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন এতে স্বাক্ষর করেন।

গেজেট অনুযায়ী, এজেন্ট লাইসেন্স পেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেও বাধ্যতামূলক ৭২ ঘণ্টার প্রশিক্ষণ। এজেন্টের লাইসেন্সের মেয়াদ হবে তিন বছর। যা পরবর্তীসময়ে নবায়ন করা যাবে।

লাইসেন্স নবায়ন করার ক্ষেত্রে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৩০ কার্যদিবস আগে নবায়ন ফি পরিশোধ করে আইডিআরএ’র কাছে আবেদন করতে হবে। এ আবেদন করতে হবে বিমা কোম্পানি বা ব্রোকারের মাধ্যমে। লাইসেন্স নবায়ন করতে বাধ্যতামূলক ৩৬ ঘণ্টার প্রশিক্ষণ নেওয়ার সনদও নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দিতে হবে। পাশাপাশি জীবন বীমার এজেন্ট লাইসেন্স নবায়নের ক্ষেত্রে প্রথম বর্ষ প্রিমিয়ামের বিপরীতে দ্বিতীয় বর্ষের নবায়ন প্রিমিয়াম সংরক্ষণের হার হতে হবে কমপক্ষে ৫০ শতাংশ।

প্রথমে বিমা এজেন্ট হতে লাইসেন্সের জন্য এক হাজার ৫শ টাকা ফি দিতে হবে। পরবর্তীসময়ে লাইসেন্স নবায়ন করতে ফি লাগবে এক হজার টাকা। এছাড়া প্রতিক্ষত্রে তিন মাস পর্যন্ত বিলম্বের জন্য একশ টাকা এবং পরবর্তী প্রতি মাসের জন্য ৬শ টাকা ফি দিতে হবে। লাইসেন্সের প্রতিলিপির জন্য দিতে হবে একশ টাকা।

এজেন্টদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করাকে ইতিবাচকভাবেই দেখছেন বিমা সংশ্লিষ্টরা। তাদের মতে- এই নিয়মের ফলে বিমা পেশায় শিক্ষিতদের আগমন ঘটবে এবং এ খাতের যে ইমেজ সংকট, তাও ধীরে ধীরে দূর হবে। বিমা পেশা পরিণত হবে সম্মানের পেশা হিসেবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ