আগ্রহের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

আগ্রহের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৮.২ টাকা। এদিন শেয়ারটি সর্বশেষ ৯০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ১ হাজার ৮৩৯ বারে ১৫ লাখ ১১ হাজার ৩৪৬টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা বা ৯.৭১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, রেনউইক যজ্ঞেশ্বর, আমান কটন ফাইবার্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, এসকে ট্রিমস ও বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন