টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন আজাজ প্যাটেল

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন আজাজ প্যাটেল
মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের সবকটি উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন আজাজ প্যাটেল। তার জন্মস্থান মুম্বাইতে। তৃতীয় খেলোয়াড় হিসেবে নিউজিল্যান্ডের বোলার গড়লেন এই ইতিহাস।

তিনিসহ টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ৩ জনের আছে এই কীর্তি। মজার ব্যাপার হলো তিনজনই স্পিনার।

১৯৫৬ সালে প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের জেমস চার্লস লেকার। ওই টেস্টে তিনি নিয়েছিলেন ১৯ উইকেট। তার ৪৩ বছর পর পাকিস্তানের বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন ভারতের অনিল কুম্বলে। কুম্বলের ২২ বছর পর ভারতের মাটিতে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন আজাজ প্যাটেল।

চারটি স্পেলে ১০টি উইকেট নেন আজাজ। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে প্রথম স্পেলে নেন ৪টি উইকেট।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো