Ortho Songbad আর্কাইভ

সাত কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল

সাত কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল
রেকর্ড ডেট সংক্রান্ত কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানি শেয়ার লেনদেনে সোমবার (০৬ ডিসেম্বর) বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জান গেছে।

সূত্র মতে, কোম্পানিগেুলো হলো : ইয়াকিন পলিমার, সালভো কেমিক্যাল, পাওয়ার গ্রীড, পেপার প্রসেসিং, মনোস্পুল পেপার, ফার্স্ট ফাইন্যান্স এবং ড্রাগন সোয়েটার।

রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানি সাতটির শেয়ার লেনদেন ০৬ ডিসেম্বর বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর ০৭ ডিসেম্বর (মঙ্গলবার) কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।

মুল সাইট থেকে

পুজিবাজার