দ্বিতীয় দিনের খেলা শেষ ৩৮ বলে

দ্বিতীয় দিনের খেলা শেষ ৩৮ বলে
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়েছিল ম্যাচের প্রথম দিনই। তবু খেলা হয়েছিল ৫৭ ওভার। কিন্তু আজ সেটিও সম্ভব হলো না। বৃষ্টির লুকোচুরির মাঝে মাত্র ৬.২ ওভার তথা ৩৮ বল খেলা হলো দ্বিতীয় দিনে। দুপুর ৩টায় সমাপ্ত ঘোষণা করা হয়েছে আজকের খেলা।

প্রথম দিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬১ রান করেছিল পাকিস্তান। আজ কয়েক দফায় খেলা শুরুর সময় নির্ধারণ করা হলেও দুপুর ১২টা ৫০ মিনিটের আগে খেলা শুরু সম্ভব হয়নি। সেটিও শুরু হওয়ার ৩১ মিনিটের মধ্যেই ফের বন্ধ করে দেয়া হয় খেলা।

তবে এর মাঝেই খেলা ৬.২ ওভারে ২৭ রান যোগ করেছে পাকিস্তান। দিন শেষে তাদের সংগ্রহ ১৮৮ রান। দিনের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে খেলা শুরু করেন অধিনায়ক বাবর আজম। সেখান থেকে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগপর্যন্ত ৭১ রানে অপরাজিত থাকেন তিনি।

অন্যদিকে আগেরদিন ৩৬ রানে অপরাজিত থাকা আজহার আলি আজ ফিফটি তুলে নিতে ভুল করেননি। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত এ অভিজ্ঞ ব্যাটারের সংগ্রহ ৫২ রান। আজহার-বাবরের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ১১৮ রান।

তৃতীয় দিন ত্রিশ মিনিট আগে অর্থাৎ সকাল সাড়ে ৯টায় শুরু হবে খেলা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো