দ. কোরিয়ায় করোনাভাইরাস সংক্রমণে উন্নতি

দ. কোরিয়ায় করোনাভাইরাস সংক্রমণে উন্নতি
দক্ষিণ কোরিয়ায় শনিবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন মাত্র আটজন। ফলে দেশটিতে গত দুই মাসের মধ্যে প্রথমবার এক ডিজিটে নেমে আসল একদিনে শনাক্ত রোগীর সংখ্যা।

দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (কেসিডিসি) তথ্যমতে, এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সেখানে নতুন রোগী শনাক্তের সংখ্যা ছিল ১০-এর নিচে।

শনিবার শনাক্ত নতুন আট রোগীর মধ্যে পাঁচজনই বহিরাগত। এদিন দেশটিতে করোনা আক্রান্ত মারা গেছেন আরও দুইজন।। এ নিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪ জন। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৬১ জন।

কেসিডিসি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে সেখানে মোট করোনামুক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪২ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না