Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৫ ডিসেম্বর) সকাল থেকে আজ সোমবার (৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএমপি জানায়, এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৮৮২ পিস ইয়াবা, ২৭৭.২ গ্রাম হেরোইন, ১০ কেজি ৮৩৫ গ্রাম গাঁজা ও ১২২ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার