সূচকের উত্থানের দিনও লেনদেনে হতাশা
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে টানা চতুর্থ দিনের মতো দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন আগের কর্মদিবসের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। ফলে উত্থানের দিনেও হতাশ হচ্ছে বিনিয়োগকারীরা।
সোমবার (০৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। টানা চতুর্থদিনে সূচকের উত্থানের ফলে দেশের শেয়ারবাজারে আস্থা পোক্ত হওয়ার আভাস মিলেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ৯৭৮ পয়েন্টে অবস্থান করছে।
প্রধান সূচকের ডিএসই’র আরেক সূচক ‘ডিএসই এস’ও সোমবার কিছুটা বেড়েছে। শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসইর এ সূচকটি আজ ৩ পয়েন্ট বেড়েছে। তবে বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’ সূচকটি আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমেছে।
সূচকের উত্থানের দিন দেশের প্রধান শেয়ারবাজারে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে। সোমবার ডিএসইতে ৮৮৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন (রোববার) লেনদেন হয়েছিল ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকা।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২১৮টি কোম্পানির শেয়ারদরই এদিন বেড়েছে। কমেছে ১১৮টির। বাকি ৩৫ টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।