Ortho Songbad আর্কাইভ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৩
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সোমবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৩৩ জনের কাছ থেকে পাঁচ হাজার ৫৫ পিস ইয়াবা, ২৬ গ্রাম হেরোইন, ৫২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা ও ১৫ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার