Ortho Songbad আর্কাইভ

আগ্রহের শীর্ষে খান ব্রাদার্স

আগ্রহের শীর্ষে খান ব্রাদার্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা। এদিন শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৪৩২ বারে ৮ লাখ ৮৮ হাজার ৬৮৮টি শেয়ার লেনদেন করে। দ্বিতীয় স্থানে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৭ টাকা ৯০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপোলো ইস্পাত, ডেল্টা স্পিনার্স, ফাইন ফুডস,জিএসপি ফিন্যান্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও ইয়াকিন পলিমার লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার