Ortho Songbad আর্কাইভ

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

এএফসি অ্যাগ্রো বায়োটেক: ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) এর রেটিং অনুযায়ী, দীর্ঘ মেয়াদে এএফসি অ্যাগ্রোর ’এ’- রেটিং দেওয়া হয়েছে। আর স্বল্পমেয়াদে এসটি-৩ হয়েছে।

৩০ জুন,২০২১ সমাপ্ত সময়ের কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।

অ্যাক্টিভ ফাইন: ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘমেয়াদে অ্যাক্টিভ ফাইনের “এ” রেটিং দিয়েছে। আর স্বল্পমেয়াদে এসটি-৩ হয়েছে।

কোম্পানিটির ৩০ জুন,২০২১ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।

পপুলার লাইফ ইন্স্যুরেন্স: ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর) দীর্ঘমেয়াদে পপুলার লাইফ “এএএ” রেটিং দিয়েছে। আর স্বল্পমেয়াদে এসটি-১ হয়েছে।

কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০২০ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার