Ortho Songbad আর্কাইভ

রাজশাহীর বাঘায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

রাজশাহীর বাঘায় ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮৩তম শাখা রাজশাহীর বাঘায় উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া।

এছাড়া আরও বক্তব্য দেন বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লায়েব উদ্দীন লাভলু, বাঘা পৌরসভার মেয়র মো. আব্দুর রাজ্জাক, বাঘা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন ও বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম বাবুল।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী জোনপ্রধান মো. মিজানুর রহমান মিজি এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বাঘা শাখার প্রধান মো. মোয়াজ্জেম হোসেন।

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য দেন বাঘা পৌরসভার প্যানেল মেয়র মোছাঃ মনোয়ারা বেগম, বাঘা বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মো. কামাল হোসেন, সমাজ সংগঠক মো. মামুন হোসেন ও ব্যবসায়ী শ্রী বিপুল
কুমার। অনুষ্ঠান শেষে শাখার এটিএম বুথ উদ্বোধন করা হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার