Ortho Songbad আর্কাইভ

চার কোম্পানির লেনদেন চালু আগামীকাল

চার কোম্পানির লেনদেন চালু আগামীকাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো: ডমিনেজ স্টিল, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস, আরএসআরএম স্টিল ও ওয়াটা কেমিক্যাল লিমিটেড।

আজ বুধবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।

এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার