এবার ইউনিয়ন আওয়ামী লীগ থেকেও অব্যাহতি মুরাদ হাসানকে

এবার ইউনিয়ন আওয়ামী লীগ থেকেও অব্যাহতি মুরাদ হাসানকে
বিতর্কিত মন্তব্যের জন্য সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে এবার ইউনিয়ন আওয়ামী লীগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যদিয়ে আওয়ামী লীগের আর কোনো পদ-পদবীতে রইলেন না মুরাদ হাসান।

এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক পদ ও পরদিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে মুরাদ হাসানকে অব্যাহতি দেওয়া হয়।

আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন জানান, সাম্প্রতিক বিভিন্ন বিতর্কিত মন্তব্যে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। তাই দলের গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারা মোতাবেক তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাছে অব্যাহতি পত্র প্রেরণ করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা