রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৫
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শনিবার (১১ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৫৩৫ পিস ইয়াবা, ১০২ গ্রাম হেরোইন ও ১৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।