Ortho Songbad আর্কাইভ

বিকন ফার্মার পর্ষদ সভার তারিখ পরিবর্তন

বিকন ফার্মার পর্ষদ সভার তারিখ পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এর আগে কোম্পানিটি আজ ১২ ডিসেম্বর পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছিল।

সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

মুল সাইট থেকে

পুজিবাজার