Ortho Songbad আর্কাইভ

দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল

দুই কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল সোমবার (১৩ ডিসেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলো হলো: এস.এস স্টিল ও বিডি সার্ভিসেস লিমিটেড।

এসএস স্টিলের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৪ ডিসেম্বর, মঙ্গলবার। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর , বুধবার।

বিডি সার্ভিসেস জেড ক্যাটাগরির হওয়ায় কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর , বুধবার। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর, রোববার।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার