Ortho Songbad আর্কাইভ

বাংলাদেশ জুট মিলস করপোরেশনের নতুন চেয়ারম্যান খায়রুল আলম

বাংলাদেশ জুট মিলস করপোরেশনের নতুন চেয়ারম্যান খায়রুল আলম
বাংলাদেশ জুট মিলস করপোরেশনে (বিজেএমসি) নতুন চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো. খায়রুল আলম সেখকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৩ ডিসেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি আদেশের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব শাকিলা জেরিন আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব হাসনা জাহান খানমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার