Ortho Songbad আর্কাইভ

কুমিল্লার বুড়িচংয়ে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

কুমিল্লার বুড়িচংয়ে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
কুমিল্লার বুড়িচংয়ে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান।

সোমবার (১৩ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উপ-শাখার উদ্বোধন করেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. সোলায়মান ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন।

এছাড়া অনুষ্ঠানে বুড়িচং উপ-শাখার ইনচার্জ মো. হেলাল উদ্দিন, সম্মানিত গ্রাহক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে ব্যাংকের সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার