আইপিও’র শেয়ার কর্মীদের বরাদ্দ কর্মসূচি উদ্বোধন আগামীকাল

আইপিও’র শেয়ার কর্মীদের বরাদ্দ কর্মসূচি উদ্বোধন আগামীকাল
প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) ১৫ শতাংশ শেয়ার কর্মচারী বা অন্যান্য ক্যাটাগরিতে বরাদ্দ দেওয়া উদ্বোধন ও সচেতনতা কর্মসূচি আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।বুধবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

জানা যায়, কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ সামসুদ্দিন আহমেদ।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সকল ট্রেকহোল্ডার ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের উক্ত অনুষ্ঠানে যোগদান করার জন্য আহ্বান জানানো হয়েছে।

ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে নতুন এই মডিউলের উদ্বোধন এবং এ সম্পর্কে পরিচিতি করানো হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন