Ortho Songbad আর্কাইভ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, মহান বিজয় দিবস উপলক্ষে হিলি বন্দরের আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে বন্দরের কার্যক্রম আবার শুরু হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার