জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা

জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা
জাপানের ওসাকায় একটি ভবনে আগুন লেগে ২৭ জন মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। সম্প্রচার মাধ্যম এনএইচকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

দুর্ঘটনার কবলে পড়া বেশিরভাগ মানুষের শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিয়েছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এই ফ্লোরে একটি ক্লিনিক ছিল যেটিতে মানসিক স্বাস্থ্যের রোগীদের চিকিৎসা দেওয়া হতো।

এদিকে, জাপান টাইমসের খবরে বলা হয়েছে, ওসাকা মিউনিসিপ্যাল ফায়ার ডিপার্টমেন্ট সকাল ১০ টা ২০ মিনিটে সেন্ট্রাল ওসাকার কিতাশিঞ্চি জেলায় আগুন লাগার খবর পায়। জানা গেছে, ভবনের চতুর্থ তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় আধাঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে এখনও উদ্ধার কাজ চলছে।

এনএইচকের খবরে বলা হয়েছে, কোথা থেকে আগুনের সূত্রপাত তা খতিয়ে দেখছে পুলিশ। ভবনটি একটি বাণিজ্যিক ও বিনোদনকেন্দ্রিক জেলার মধ্যে অবস্থিত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না