Ortho Songbad আর্কাইভ

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শনিবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৪০ পিস ইয়াবা, ১১৪ গ্রাম ও ২৭ কেজি ৮৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা রুজু হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার