আগ্রহের শীর্ষে ফাইন ফুডস

আগ্রহের শীর্ষে ফাইন ফুডস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৬টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগের কার্যদিবস ফাইন ফুডসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৫.৪০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৯.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.৫০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ফাইন ফুডস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী আঁশের ৮.৭৩ শতাংশ, হাক্কানি পাল্পের ৭.১৪ শতাংশ, মুন্নু এগ্রোর ৬.৫৭ শতাংশ, ন্যাশনাল টি’র ৬.৪৮ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.৪৭ শতাংশ, এপেক্স ফুডসের ৬.৩৫ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৫.৮৬ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫.৪৯ শতাংশ এবং ওয়াটা কেমিক্যালের শেয়ার দর ৫.২৩ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন