Ortho Songbad আর্কাইভ

ওরিয়ন ফার্মার এজিএমে নগদ লভ্যাংশ অনুমোদন

ওরিয়ন ফার্মার এজিএমে নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা লিমিটেডের ৫৬তম বার্ষিক সাধারণ সভা এবং বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২০-২১ অর্থ বৎসরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে

উক্ত সভায় ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরনী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচীসমুহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মিসেস জেরীন করিম, পরিচালক মিসেস আরজুদা করিম, পরিচালক সালমান ওবায়দুল করিম, স্বতন্ত্র পরিচালক মো. শাফিকুর রহমান এবং এ.এন.এম. আবুল কাশেম, কোম্পানী সচিব মো/ ফেরদাউস জামান, এবং সিএফও মিসেস মনোয়ারা খাতুন।

মুল সাইট থেকে

পুজিবাজার