Ortho Songbad আর্কাইভ

বিএপিএলসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিএপিএলসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শীর্ষ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিষ্টেড কোম্পানিজের (বিএপিএলসি) ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ডিসেম্বর) ঢাকার একটি হোটেলে এসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী এজিএমে সভাপতিত্ব করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রিয়াদ মাহমুদ সহ নব নির্বাচিত সভাপতি এম. আনিস উদ দৌলা, নব নির্বাচিত সহ-সভাপতি সৈয়দ নাছিম মঞ্জুর, নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং তালিকাভুক্ত কোম্পানীর প্রতিনিধিগণ।

মুল সাইট থেকে

পুজিবাজার