করোনার কারণে বেতন বন্ধ করছে ওয়াল্ট ডিজনি

করোনার কারণে বেতন বন্ধ করছে ওয়াল্ট ডিজনি
করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে বিশ্বের বিনোদনভিত্তিক অন্যতম বড় কোম্পানি ওয়াল্ট ডিজনি। তাই চলতি সপ্তাহে ১ লাখ কর্মীকে বেতন দেবে না তারা। ফিন্যান্সিয়াল টাইসমের তথ্য অনুসারে প্রায় অর্ধেক কর্মীর জন্য বেতন বন্ধ করলে এক মাসে ৫০ কোটি ডলার সাশ্রয় হবে প্রতিষ্ঠানের।

ওয়াল্ট ডিজনি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ায় থিম পার্ক এবং হোটেল পরিচালনা করে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ তিন মাসে পার্ক ও বিভিন্ন পণ্যের মাধ্যমে ডিজনির অপারেটিং আয়ের পরিমাণ ১ দশমিক ৪ বিলিয়ন ডলার।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিনা বেতনে ছুটিতে থাকা কর্মীদের জন্য সম্পূর্ণ স্বাস্থ্যসেবা সুবিধা সরবরাহ করা হবে এবং তার মার্কিন কর্মীদের সরকারের ২ ট্রিলিয়ন ডলারের পুনরুদ্ধার প্যাকেজের থেকে সুবিধার জন্য আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।

লকডাউনের কারণে যুক্তরাষ্ট্রে হু হু করে বেড়েছে বেকারভাতা আবেদনকারীর সংখ্যা। গত চার সপ্তাহে দেশটিতে ২ কোটি ৩০ লাখ মানুষ বেকারভাতার আবেদন করেছে। অর্থনৈতিক কার্যক্রম পুনরায় চালুর দাবিতে রাস্তায়ও নেমেছে অনেক মানুষ।

লকডাউনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভ্রমণ বিষয়ক ও বিনোদন খাতের কোম্পানিগুলো।এয়ারলাইনসগুলো সরকারের কাছে আর্থিক সহায়তার জন্য লড়ছে।

তবে এর মধ্যেও ভালো ব্যবসা করছে ডিজনির অনলাইন স্ট্রিমিং সাইট ডিজনি প্লাস। এটি চালু হওয়ার পর থেকে মাত্র পাঁচ মাসে ৫ কোটিরও বেশি গ্রাহক সাবস্ক্রাইব করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না