ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইন্দুরহাট শাখার যাত্রা শুরু
পিরোজপুরের ইন্দুরহাটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ২১৪তম শাখার উদ্বোধন করা হয়। রোববার (২৬ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।’
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।