রাষ্ট্রপতির সঙ্গে দুই রাজনৈতিক দলের সংলাপ আজ
নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিস নামে ২টি ইসলামিক সংগঠন সংলাপে বসবে।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় তরিকত ফেডারেশন এবং সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিসের সঙ্গে বঙ্গভবনে এ সংলাপ হওয়ার কথা রয়েছে।
এর আগে একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে গত ২০ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ ৫ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর আগে আগামী ২০ জানুয়ারির মধ্যে নতুন সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি।