Ortho Songbad আর্কাইভ

এসজেআইবিএল পার্পেচুয়াল বন্ডের ইস্যু ম্যানেজার ইউসিবি ইনভেস্টমেন্ট

এসজেআইবিএল পার্পেচুয়াল বন্ডের ইস্যু ম্যানেজার ইউসিবি ইনভেস্টমেন্ট
এসজেআইবিএল মুদারাবা পার্পেচুয়াল বন্ডের লেনদেনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) ডিইএসই টাওয়ারে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড বন্ডটির মুখ্য ইস্যু ম্যানেজার এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চিফ অপারেটিং অফিসার মোঃ শফিউর রাহমান মজুমদার, শাহজালাল ইসলামী ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও তানজিম আলমগির।

এছাড়াও, ডিএসই, এসজেআইবিএল, এবং ইউসিবিআইএল এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার