Ortho Songbad আর্কাইভ

লুব-রেফের এজিএমে নগদ লভ্যাংশ অনুমোদন

লুব-রেফের এজিএমে নগদ লভ্যাংশ অনুমোদন
লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড এর ১৯তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২৭ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শেয়ারহোল্ডারগন ডিরেক্টর, স্পন্সর শেয়ারহোল্ডার ও প্রমোটর ব্যতীত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করে।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ, পরিচালক সালাউদ্দিন ইউসুফ, পরিচালক ডাঃ ইসরাত জাহান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মনিরুজজামান, এফসিএ, এসিএমএ, স্বতন্ত্র পরিচালক ওয়াহিদ উদ্দিন চৌধুরী, কোম্পানি সচিব মোহাম্মদ মশিউর রহমান এসিএস এবং প্রধান আর্থিক কর্মকর্তা মফিজুর রহমান, সিএমএ, সিজিআইএ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার