Ortho Songbad আর্কাইভ

রবি’র লেনদেন বন্ধ আগামীকাল

রবি’র লেনদেন বন্ধ আগামীকাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। আগামী সপ্তাহে কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।

মুল সাইট থেকে

পুজিবাজার