Ortho Songbad আর্কাইভ

২৪ ঘণ্টায় দেশে ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৪

২৪ ঘণ্টায় দেশে ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৩৪
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও নয় জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১১০ জনের। এ ছাড়া, আক্রান্ত আরও ৪৩৪ জন নতুন শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩৮২ জনে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৯৭৪টি। এর মধ্যে সনাক্ত হয়েছেন ৪৩৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও নয় জন। এদের মধ্যে ষাটোর্ধ্ব আছেন তিন জন, ৫০-৬০ বছর বয়সের মধ্যে তিন জন এবং ৪০-৫০ বছর বয়সের মধ্যে আছেন তিন জন। তাদের মধ্যে পাঁচ জন পুরুষ ও চার জন নারী। এ নিয়ে সর্বমোট ১১০ জন মৃত্যুবরণ করেছেন।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও দুই জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৭ জন।

মুল সাইট থেকে

পুজিবাজার