Ortho Songbad আর্কাইভ

যমুনা অয়েলের নগদ লভ্যাংশ ঘোষণা

যমুনা অয়েলের নগদ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী-বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান যমুনা অয়েল লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ২৪ পয়সা, যা আগের বছর ১৮ টাকা ১৩ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮০ টাকা ৮৪ পয়সা।

আগামী ১২ মার্চ ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ জানুয়ারি।

মুল সাইট থেকে

পুজিবাজার