Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির কারণ জানে না প্রাইম ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির কারণ জানে না প্রাইম ইন্স্যুরেন্স
কোনো কারণ ছাড়াই পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ২৮ ডিসেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ৬৪ টাকায়। আর ৩০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৮১.৪০ টাকায়। অর্থাৎ এই ১৩ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৭.৪০ টাকা বা ২৭ শতাংশ বেড়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার