শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ এক নম্বরে: সেনাপ্রধান

শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ এক নম্বরে: সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর গুণগত মান বিশ্ব পর্যায়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে এক নম্বরে রয়েছে।

রোববার (০২ জানুয়ারি) সকালে হবিগঞ্জের আজমিরীগঞ্জে শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ সরকারি মাঠে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এ অর্জন একদিনে হয়নি। আমাদের অনেক ত্যাগ মেনে নিতে হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের যে আস্থা আছে সেটি আমরা সঠিকভাবে প্রদর্শন করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক। উল্লেখ্য, সেনাবাহিনীর প্রধানের দিকনির্দেশনায় প্রতি বছরের ন্যায় এ বছরও এলাকার দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র, ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা