Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫১
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (২ জানুয়ারি) ভোর ছয়টা থেকে সোমবার (৩ জানুয়ারি) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫১ জন গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২৩ হাজার ৭৬৫ পিস ইয়াবা, ২০৫ গ্রাম ৫২ পুরিয়া হেরোইন, ৩০ কেজি ৯৮৪ গ্রাম ৭০ পুরিয়া গাঁজা, ২২ বোতল ফেনসিডিল ও ৩০ মিলি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার