দুদকে যোগ দিলেন নতুন সচিব

দুদকে যোগ দিলেন নতুন সচিব
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে মো. মাহবুব হোসেন যোগদান করেছেন। সোমবার (৩ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে তিনি তার দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গতকাল দুদকের সদ্য সাবেক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার আনুষ্ঠানিকভাবে বিদায় নেন।

গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির এক আদেশ অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকে বদলি করা হয়।

মাহবুব হোসেন এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ছিলেন।

২০২০ সালে ১০ ডিসেম্বর খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারকে দুদকের স‌চিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এক বছরের মাথায় তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা