Ortho Songbad আর্কাইভ

বৈদেশিক বাণিজ্যে শীর্ষস্থান ইউসিবি’র দখলে

বৈদেশিক বাণিজ্যে শীর্ষস্থান ইউসিবি’র দখলে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ২০২১ সালে ৯ বিলিয়ন ইউএস ডলার সমপরিমান বৈদেশিক বাণিজ্য সম্পাদন করেছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে ইউসিবি দেশীয় ব্যাংকসমূহের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।

২০২০ সালের অনুপাতে এই প্রবৃদ্ধির হার ৫০ শতাংশ। মঙ্গলবার (৪ জানুয়ারি) এই উপলক্ষ্যে ইউসিবি প্রধান কার্যালয়ে উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মুল সাইট থেকে

পুজিবাজার