Ortho Songbad আর্কাইভ

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ১০

নারায়ণগঞ্জে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ১০
নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ লঞ্চঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছেন।

বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন গণমাধ্যমে জানান, খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার