Ortho Songbad আর্কাইভ

লভ্যাংশ পাঠিয়েছে ডরিন পাওয়ার

লভ্যাংশ পাঠিয়েছে ডরিন পাওয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আর লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিও হিসাবে পাঠিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে ডরিন পাওয়ার ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১২ শতাংশ বোনাস ও ১৩ শতাংশ নগদ লভ্যাংশ।

মুল সাইট থেকে

পুজিবাজার