Ortho Songbad আর্কাইভ

শান্তা আমনাহ শরীয়াহ ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা

শান্তা আমনাহ শরীয়াহ ফান্ডের নগদ লভ্যাংশ ঘোষণা
বে-মেয়াদী শান্তা আমনাহ শরীয়াহ ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ফান্ড ম্যানেজার সূত্র মতে,৩১ ডিসেম্বর,২০২১ সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ১ টাকা ২৩ পয়সা।

একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) ১৩ টাকা ১০ পয়সা। গত বছর ছিলো ১২ টাকা ৪৮ পয়সা।

অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) ১২ টাকা ৫০ পয়সা। গত বছর ছিলো ১১ টাকা ৫৪ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার