Ortho Songbad আর্কাইভ

গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত

গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত
রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

ওয়ারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। তবে কোন গাড়ি তা এখনো জানা যায়নি। আমাদের অফিসার ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানানো হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার