Ortho Songbad আর্কাইভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিবিধ খাত

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিবিধ খাত
বছরের প্রথম সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে বিবিধ খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৬ দশমিক ৫ শতাংশ অবদান রয়েছে এই খাতের।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সপ্তাহে ফার্মা খাতে ৯ দশমিক ৯ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে থাকা জ্বালানি-বিদ্যুৎ খাতে লেনদেন হয়েছে ৮ দশমিক ৩ শতাংশ।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সাধারণ বিমা ও ব্যাংক খাতে ৮ দশমিক ২ শতাংশ, বস্ত্র খাতে ৭ দশমিক ৯ শতাংশ, প্রকৌশল খাতে ৬ দশমিক ৪ শতাংশ, জীবন বীমা খাতে ৬ শতাংশ, খাদ্য খাতে ৫ শতাংশ, আর্থিক খাতে ৪ দশমিক ৯ শতাংশ, ট্যানারি খাতে ৪ দশমিক ৭ শতাংশ, আইটি খাতে ২ দশমিক ৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ২ দশমিক ২ শতাংশ, সেবা-আবাসন খাতে ২ শতাংশ, সিমেন্ট, কাগজ ও ভ্রমণ খাতে ১ দশমিক ৯ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ৭ শতাংশ, সিরামিকস খাতে দশমিক ৬ শতাংশ ও পাট খাতে দশমিক ১ লেনদেন হয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার